৩৪০৭টি মনোনয়নপত্রের বিপরীতে জমা ২৫৮২, প্রার্থীর ভিড় ঢাকা-কুমিল্লায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে সারা দেশে মনোনয়নপত্র দাখিল হয়েছে দুই হাজার ৫৮২টি। তবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল তিন হাজার ৪০৭টি। সে হিসাবে ৮২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি। সব মিলিয়ে প্রতি আসনের বিপরীতে সারা দেশে গড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ দশমিক ৬ জন করে।

এদিকে প্রার্থীর ভিড় সবচেয়ে বেশি ঢাকা ও কুমিল্লা অঞ্চলে। উভয় অঞ্চলেই প্রতি আসনের বিপরীতে ১০ জনের বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে প্রার্থীর ভিড় সবচেয়ে কম রাজশাহী অঞ্চলে, কেবল এ অঞ্চলেই প্রতি আসনের বিপরীতে ৭ জনেরও কম প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ দিন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ইসি সচিব জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না।

মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে কিছু প্রার্থী বাদ পড়তে পারেন। আবার একই আসনে একই রাজনৈতিক দলের বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসন সমঝোতা বা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও কিছু প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন। ফলে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও কমে আসবে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি সংসদীয় আসনের বিপরীতে ১৯৪টি ও কুমিল্লা অঞ্চলে ৩৫টি সংসদীয় আসনের বিপরীতে ৩৬৫টি মনোনয়নপত্র জমা হয়েছে।

অন্যদিকে রাজশাহী অঞ্চলে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে ২৬০টি, খুলনা অঞ্চলে ৩৬টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি সংসদীয় আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৪৬টি ও রংপুর অঞ্চলে ৩৩টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

নির্বাচন কমিশনের এ হিসাব বলছে, প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ ১০ দশমিক ৮২ জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা অঞ্চলে। এ হার দ্বিতীয় সর্বোচ্চ কুমিল্লা অঞ্চলে— ১০ দশমিক ৪২ জন, তৃতীয় সর্বোচ্চ ফরিদপুর অঞ্চলে ৯ দশমিক ৪৬ জন।

এ ছাড়া চট্টগ্রাম , রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে প্রতি আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন যথাক্রমে ৮ দশমিক ৪৩ জন, ৮ দশমিক ৪২ জন ও ৮ দশমিক ১৮ জন।

অন্যদিকে বরিশাল অঞ্চলে প্রতি আসনের বিপরীতে ৭ দশমিক ৯০ জন, সিলেট অঞ্চলে ৭ দশমিক ৬৮ জন ও খুলনা অঞ্চলে ৭ দশমিক ৬৬ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতি আসনের বিপরীতে সবচেয়ে কম প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী অঞ্চলে— ৬ দশমিক ৬৬ জন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে আগামী রোববার (২০২৬ সালের ৪ জানুয়ারি) পর্যন্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ময়মনসিংহ-সিলেটে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

১৮ ঘণ্টা আগে

বিগত দুই সরকারের ব্যর্থতায় হাম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে। প্রথমে ৩০টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে

১৮ ঘণ্টা আগে

তারেক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ফের ৪ দিনের রিমান্ডে

এর আগে গত ১৯ এপ্রিল মহিদুলকে ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ থেকে আর চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের চার দিনের রিমান্ড দেন আদালত।

১৯ ঘণ্টা আগে

গ্যাস সংকটে বাড়ছে লোডশেডিং, সমাধানে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অব্যবস্থাপনা মোকাবিলা করে সরকার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। একইসঙ্গে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাজারে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।

২০ ঘণ্টা আগে