প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের মধ্যদিয়ে রাজধানীতে ‘জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এবার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতিকে না বলি, ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি’।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন হলে এ সম্মেলন আয়োজন করা হয়। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিকসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি নাগরিক আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলার সাহসই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে।
মূলপ্রবন্ধে সালমান মাহমুদ বাংলাদেশের দুর্নীতির প্রেক্ষাপট, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং নাগরিক প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া কোনো অসম্ভব স্বপ্ন নয়। নাগরিকরা সচেতন ও ঐক্যবদ্ধ হলে এ পরিবর্তন অনিবার্য।সম্মেলনের শেষপর্বে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৭ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে