প্রতিবেদক, রাজনীতি ডটকম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত রোববার (১৭ মে) এ বিষয়ে শুনানি শেষ হয় এবং আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন।
রিট আবেদনে সরকারের ওই ১৮ মাসের সময়কাল নিয়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ‘অরাজক পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে- এমন অভিযোগ তুলে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।
রিটকারীদের মতে, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো সরকার এ বিষয়টি উপেক্ষা করতে না পারে।
শুনানিতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রিট খারিজের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনজীবী মহসিন রশীদ জানান, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।
এর আগে শুনানির সময় আইনজীবী এম কে রহমান আদালতে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন খাতে সংকট তৈরি হয়েছে এবং এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বিষয়টি নিয়ে সরকারের নির্দেশনা গ্রহণের জন্য সময় চেয়েছিল।
রাজনীতি/একে

সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। সবার সহযোগিতা পেলে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সফল হতে পারব। গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; তৃণমূলের গণতন্ত্র আরও বেশি গুরুত্বপূর্ণ। ইউপি সদস্যরা সরাসরি মানুষের সেবার সঙ্গে জড়িত। স্থানীয় সরকারের মাধ্যমেই গণতান্
২ ঘণ্টা আগে
বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে মিরপুর এ এইচ মডেল স্কুলের শিক্ষকরা বলেন, এমন নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে আর কোনো শিশু যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সেজন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়বে, যা শিশু
৩ ঘণ্টা আগে