মুস্তাফা জামান আব্বাসী আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মুস্তাফা জামান আব্বাসী। ছবি: সংগৃহীত

প্রখ্যাত সংগীতশিল্পী, সংগীত সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন সংগীতে অবদান রাখার জন্য ১৯৯৫ সালে একুশে পদকে ভূষিত এই সংগীতজ্ঞ। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (৯ মে) হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্বাসী। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ মে) ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন বড় মেয়ে সংগীতশিল্পী সামিরা আব্বাসী। বাবার সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার সোনার চান পাখী .. আর দেখা হবে না?’

উপমহাদেশের এক প্রখ্যাত সংগীত পরিবারে জন্ম মুস্তাফা জামান আব্বাসীর। বাবা আব্বাস উদ্দীন আহমেদ কিংবদন্তী পল্লীগীতি শিল্পী। চাচা আব্দুল করিমও ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া-ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই বিচারপতি মোস্তফা কামাল আইনবিশারদ। মোস্তফা কামালের কন্যা নাশিদ কামালও একজন জনপ্রিয় শিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সংগীতজ্ঞ হিসেবে সমাদৃত। এ পরিবারটির সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল।

মুস্তাফা জামান আব্বাসীর জন্ম ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর। তার শিক্ষাজীবন শুরু হয় কলকাতায়। পরে তারা ঢাকা চলে আসেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স ও ১৯৬০ সালে এমএ পাস করেন।

সংগীত ও সাহিত্যচর্চায় স্বতন্ত্র একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন মুস্তফা জামান আব্বাসী। নিজে কেবল শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেই ক্ষান্ত দেননি, সংগীত নিয়ে গবেষণা করেছেন। বিভিন্ন এলাকায় ঘুরে লোকসংগীত সংগ্রহও করেছেন। বেতার ও টেলিভিশনে সংগীতবিষয়ক নানা অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি কলাম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন।

দীর্ঘ ৫০ বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক ও সংগ্রাহক হিসেবে কয়েক হাজার গান সংগ্রহ করেন মুস্তাফা জামান আব্বাসী। ‘দুয়ারে আইসাছে পালকি’ ও ‘স্বাধীনতা দিনের গান’ তার উল্লেখযোগ্য সংগীত সংকলন গ্রন্থ। ‘লোকসঙ্গীতের ইতিহাস’, ‘ভাওয়াইয়ার জন্মভূমি’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড), ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’ শিরোনামে তার লেখা সংগীতবিষয়ক গবেষণামূলক গ্রন্থগুলো বহুল সমাদৃত।

শিল্পকলা একাডেমি পুরস্কার, লালন পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কার, আব্বাসউদ্দিন গোল্ড মেডেল, অ্যাপেক্স ফাউন্ডেশন পুরস্কার, একুশে পদক, জাতীয় প্রেসক্লাব লেখক পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছিলেন মুস্তফা জামান আব্বাসী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৬ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৭ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৭ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৭ ঘণ্টা আগে
Advertisement