প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সম্প্রতি কয়েকটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর প্রতিষ্ঠানটি যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান বজায় রাখতে একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত সময়ে ঘটে যাওয়া বিভিন্ন কারিগরি সমস্যার তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটি প্রতিটি ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড ও অপারেশনাল কার্যক্রম পর্যালোচনা করে সমস্যার মূল কারণ চিহ্নিত করবে এবং কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে তা শনাক্ত করবে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরইমধ্যে জনবল ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হয়েছে। দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং এক প্রকৌশলীকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। চট্টগ্রামে কর্মরত অপর এক প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কারিগরি সক্ষমতা বাড়াতে জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন আউটস্টেশনে অতিরিক্ত চাকা মজুদ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় চাকা সংগ্রহের জন্য ইতোমধ্যে ক্রয়াদেশও দেওয়া হয়েছে।
এছাড়া জেদ্দায় বিমানের একটি চাকা ফেটে যাওয়ার ঘটনায় পরিচালককে (ফ্লাইট অপারেশনস) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিরেক্ট সুপারভিশন আরও জোরদার করতে পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) এবং প্রধান প্রকৌশলীদের তত্ত্বাবধানে ১৮ আগস্ট থেকে রাতে বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, ইনভেন্টরি ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। বোয়িং-এর সঙ্গে আলোচনা করে কম্পোনেন্ট সার্ভিসেস প্রোগ্রাম (সিএসপি) তালিকা ও রিকোমেন্ডেড স্পেয়ার পার্টস লিস্ট (আরএসপিএল) নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। একইসঙ্গে টেইলরড পার্ট প্যাকেজ (টিপিপি) ব্যবস্থাও পর্যালোচনাায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রযুক্তিগত দক্ষতা, উন্নয়নের অংশ হিসেবে প্রকৌশলীদের রি-কারেন্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। পাশাপাশি নতুন অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতের জন্য দক্ষ প্রযুক্তিগত জনবল গড়ে তোলা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসুরক্ষা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি
৪ ঘণ্টা আগে
গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৬ ঘণ্টা আগে