প্রযুক্তি

আড়িপেতে আপনার কথা শুনছে স্মার্টফোন?

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতিকী ছবি

আমরা অনেকেই এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি—কাউকে কাছে বসে শুধু একটা বিষয় নিয়ে কথা বলেছি, আর কিছুক্ষণ পরেই দেখি সেই বিষয় সম্পর্কিত বিজ্ঞাপন ভেসে উঠছে ফেসবুক বা ইউটিউবে! তখন প্রশ্ন জাগে মনে—আমার ফোন কি আড়ি পেতে কথা শুনছে?

আসলে, এটা কল্পনা নয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে থাকা কিছু অ্যাপ বা স্পাইওয়্যার (গোপনে নজরদারির সফটওয়্যার) ফোনের মাইক্রোফোন চালু করে ফেলতে পারে, যেটা আপনার অজান্তেই আপনার কথোপকথন রেকর্ড করে। তারপর সেই তথ্য ব্যবহার করে আপনাকে লক্ষ্য করে দেখায় নানা ধরনের বিজ্ঞাপন।

বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড ভিপিএন (NordVPN) সম্প্রতি এমন একটি পরীক্ষার পরামর্শ দিয়েছে, যেটা খুব সহজে ঘরে বসেই আপনি করতে পারেন। এর মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার স্মার্টফোন গোপনে কথা শুনছে কি না।

চলুন জেনে নিই এই পরীক্ষাটি কীভাবে করবেন।

প্রথমে একটা বিষয় বেছে নিন, যেটা নিয়ে আপনি কখনোই আগে কথা বলেননি বা গুগলে খুঁজেননি। ধরুন, আপনি বেছে নিলেন “ইথিওপিয়া”। এরপর কয়েক দিন ধরে আপনি ইচ্ছাকৃতভাবে এই বিষয় নিয়ে ফোনের কাছে কথা বলবেন। যেমন, “ইথিওপিয়ায় বেড়াতে যেতে চাই” বা “ইথিওপিয়ার হোটেল কেমন?”

কিন্তু মনে রাখবেন, আপনি শুধু কথা বলবেন—এই বিষয়টি নিয়ে কোনো সার্চ করবেন না, কোনো লিংকে ক্লিক করবেন না। আপনি স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করতে থাকবেন।

তারপর এক-দুই দিন বা এক সপ্তাহ অপেক্ষা করুন। লক্ষ্য করুন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা গুগল সার্চে ইথিওপিয়া সম্পর্কিত কোনো বিজ্ঞাপন দেখা যাচ্ছে কি না। যদি দেখা যায়, তাহলে ধরে নিতে পারেন, আপনার ফোনে থাকা কোনো অ্যাপ বা সফটওয়্যার আপনার কথা শুনে সেই অনুযায়ী বিজ্ঞাপন দেখাচ্ছে।

নর্ড ভিপিএনের প্রযুক্তি প্রধান মারিজাস ব্রেইডিস বলছেন, আমাদের অজান্তে অনেক অ্যাপই ফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি নিয়ে রাখে। এগুলো বন্ধ না করলে গোপনভাবে কথা শোনার ঝুঁকি থেকেই যায়।

তাহলে এখন প্রশ্ন—আমরা কী করব?

প্রথমত, অপ্রয়োজনীয় অ্যাপ ফোনে রাখবেন না। যেসব অ্যাপ ব্যবহার করছেন, সেগুলোর অনুমতিগুলো (Permissions) মাঝে মাঝে দেখে নিন—বিশেষ করে মাইক্রোফোন, ক্যামেরা ও লোকেশন ব্যবহারের অনুমতি কে পাচ্ছে।

দ্বিতীয়ত, কোনো অ্যাপ ইনস্টল করার আগে ভাবুন—এই অ্যাপটা কি আসলেই দরকার?

তৃতীয়ত, সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকুন। অনলাইনে কী করছেন, কী বলছেন, কী শেয়ার করছেন—সেসবের ওপর নজর রাখুন।

স্মার্টফোন যেমন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে, তেমনি অসতর্ক হলে এটিই হয়ে উঠতে পারে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার বড় হুমকি।

তাই একটু সতর্কতা, সচেতনতা আর নিয়মিত যাচাই আমাদের তথ্যকে সুরক্ষিত রাখতে পারে।

আপনার ফোন আসলে আপনার কতটুকু শুনছে, সেটা জানার দায়িত্ব কিন্তু এখন আপনার হাতেই!

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

১৮ ঘণ্টা আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

২ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে