সাবেক ঢাবি উপাচার্য মাকসুদ কামাল নজরদারিতে: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫০
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল প্রসিকিউশনের নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, মাকসুদ কামাল বাংলাদেশে থাকলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাকসুদ কামাল, লেখক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে বুধবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার এ অভিযোগ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল ইসলাম। এ সময় এক সাংবাদিক জানতে চান, মাকসুদ কামাল দেশে থাকা অবস্থায় প্রসিকিউশন কি তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিচ্ছে?

জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “কোনো আসামিকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ প্রসিকিউশন দেয় না। প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই ফরমাল চার্জ দেওয়া হয়েছে। কেউ পলাতক থাকলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।”

মাকসুদ কামাল প্রসঙ্গে তিনি বলেন, “মাকসুদ কামাল যেহেতু অত্যন্ত বিতর্কিত ব্যক্তি, তিনি আমাদের নজরদারিতে আছেন। তিনি বাংলাদেশে থাকলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তার পক্ষে নেই।”

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগটি বৃহস্পতিবারের কার্যতালিকায় ছিল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে শুনানি হয়নি।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “আজকে কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি। আশা করছি আগামী রোববার বা সোমবার দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হবে।”

আট আসামির মধ্যে মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ পাঁচজন পলাতক রয়েছেন। অন্য তিনজন বর্তমানে কারাগারে আছেন। তারা হলে— সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং তানভীর হাসান সৈকত।

মামলার বাকি আসামিরা হলেন— নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৮ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৮ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০ ঘণ্টা আগে
Advertisement