জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত ১৬৯ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত; দেশে এমন ভোটার রয়েছেন ১৬৯ জন। সম্প্রতি নির্বাচন কমিশনের তৈরি করা জীবিত অথচ মৃত স্ট্যাটাসে থাকা ভোটার তথ্য সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জীবিত থেকেও মৃত এমন ভোটাররা নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়; তবে আমরা চেষ্টা করছি এ সমস্যা সমাধানের। জীবিত থেকেও মৃত এমন ভোটারের সংখ্যা আগে অনেক ছিলো। এখন তো অনেক কম রয়েছে। অতিদ্রুত তাদেরও জীবিত স্ট্যাটাসে নিয়ে আসা হবে।

প্রতিবেদনে থেকে জানা যায়, জীবিত থেকে মৃত এমন ভোটার বরিশাল অঞ্চলে (ইসি’র প্রশাসনিক অঞ্চল) রয়েছেন ৮ জন, সবচেয়ে বেশি চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে রয়েছেন ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে জীবিত থেকে মৃত এমন ভোটার রয়েছেন ৩ জন, রাজশাহী এবং রংপুর অঞ্চলে রয়েছেন যথাক্রমে ৪ ও ৬ জন, সিলেট অঞ্চলে এমন ভোটার রয়েছেন ৩৬ জন।

ইসি সূত্র জানায়, সবশেষ হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি। এতে দেশে আরও ৬০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামাজিক অবক্ষয় রোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন: তথ্যমন্ত্রী

আমাদের প্রধান কাজ এই সামাজিক অবক্ষয় রোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই দুটো বিষয়কে কোনো ধরনের সংঘাত ছাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

৫ ঘণ্টা আগে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

৭ ঘণ্টা আগে

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৭ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৮ ঘণ্টা আগে
Advertisement