আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার— দাবি সোহেল রানার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জুন ২০২৬, ১৩: ১৪
মামলার প্রধান আসামি সোহেল রানা ও (ইনসেটে) শিশু রামিসা আক্তার। ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ শুনানির সময় আদালতে সাংবাদিকদের সামনে সোহেল দাবি করেন, 'আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার।' একই সঙ্গে স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১ জুন) দুপুরে আলোচিত এই মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।

এর আগে এ দিন সকাল পৌনে ৮টার দিকে প্রিজন ভ্যানে আসামিদের আদালতে আনা হয়। বেলা ১১টার দিকে পুলিশের কড়া পাহারায় সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৬ মিনিটে আদালতে হাজির করা হয় তার স্ত্রী স্বপ্নাকে।

এ সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে।'

সোহেল রানা এ সময় তার ডিএনএ টেস্ট না নিয়ে রিপোর্ট 'অটোমেটিক' লেখা হয়েছে বলেও দাবি করেন। নতুন নাম আসা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বর বাড়ি, অনেক টাকাওয়ালা।

এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আহিদুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্র জমা দেওয়ার দিনই মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বদলি করা হয় এবং আদালত আজ অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন। এর মাধ্যমে মামলার প্রাথমিক তদন্ত ডিএনএ পরীক্ষা, অভিযোগপত্র দাখিল এবং তা আদালতে আমলে নেওয়ার প্রধান চারটি ধাপ শেষ হয়েছে।

দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে মামলার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু বলেন, মামলাটি যেন দ্রুত শেষ হয়, সে বিষয়ে দায়িত্ব পালন করব। বাকি সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত বিচারের আশ্বাসের ব্যাপারে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে কথা বলছি না। শুধু এ মামলায় নিজের প্রাপ্ত দায়িত্ব পালন করব।

এদিকে মামলার রায় ও তা কার্যকর করার প্রক্রিয়া নিয়ে ঢাকার জেলা লিগ্যাল এইডের নিয়মিত আইনজীবী রায়হানা নাজনীন জুই জানান, রামিসার মামলার রায় দ্রুত শেষ হবে মনে হচ্ছে। তবে রায় হলেই তো হবে না, এটি কার্যকর করাটাই আসল। আর সেটি থমকে যায় মূলত উচ্চ আদালতে।

তিনি আরও জানান, তবে নিম্ন আদালতের পর কারাগারের জেলার এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ পেলে আশা করি এটি দ্রুত শেষ হবে। না হলে ডেথ রেফারেন্স সংগ্রহসহ বিভিন্ন ধাপ শেষ করতে করতে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।

এর আগে গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের টয়লেটের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তার স্ত্রীকে তখনই আটক করা হয়।

পরে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন আসামি সোহেল রানা। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মে মাসে সীমান্ত হত্যার শিকার ১০, কারা হেফাজতে ৭ মৃত্যু: এমএসএফ

মে মাসে মিয়ানমার ও ভারত সীমান্ত হত্যার শিকার হয়েছেন ১০ ব্যক্তি। আগের মাস অর্থাৎ এপ্রিলে এই সংখ্যা ছিল ৮ জন। এ ছাড়া মে মাসে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৭ বন্দির। তাদের মধ্যে ৩ জন কয়েদি এবং ৪ জন হাজতি ছিলেন। এপ্রিলে এ সংখ্যা ছিল ৬ জন।

৪ ঘণ্টা আগে

অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ওষুধ আবিষ্কার, ট্রায়ালে অভাবনীয় সাফল্য

বিশ্বের অন্যতম মারাত্মক ক্যানসার হিসেবে পরিচিত অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যানসার চিকিৎসায় এক অভাবনীয় ও যুগান্তকারী সাফল্যের দেখা মিলেছে। চিকিৎসা বিজ্ঞানীদের দাবি, দৈনিক মাত্র একটি ট্যাবলেট সেবনের মাধ্যমেই এই প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার মেয়াদ দ্বিগুণ করা সম্ভব।

৪ ঘণ্টা আগে

দেড় মাসের মাথায় ফের বাড়ল অকটেন-পেট্রোলের দাম

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার কেরোসিনের নতুন দাম ১৩৫ টাকা, অকটেনের ১৪৫ টাকা ও পেট্রোলের ১৪০ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত থাকছে।

৬ ঘণ্টা আগে

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পদক দেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে