৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়া ‘অস্বচ্ছ’, ফের ফল প্রকাশের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জুন ২০২৬, ১৩: ৫৮
হাইকোর্ট। ফাইল ছবি

৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত আইনের ‘ব্যত্যয়’ ঘটানো হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ‘অস্বচ্ছ’ ছিল পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের নতুন মেধা তালিকা প্রকাশ করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএসএস নন ক্যাডার পদে চাকরি প্রার্থী ৪৫৫ জন এই রিট আবেদন করেছিলেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে রিট আবেদনের শুনানিতে ৪৩তম বিসিএসের নন ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ৩০ দিনের মধ্যে এ তালিকা প্রকাশ করতে বলা হয়। একই সঙ্গে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

২০২০ সালের ৩০ নভেম্বরে ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারির পর এতে মোট ৯ হাজার ৮৪১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে পিএসসি। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২ হাজার ১৬৩ জনকে এবং একইসঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে