প্রতিবেদক, রাজনীতি ডটকম

জ্যেষ্ঠ আইনজীবী মো. মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হবে।
গতকাল বুধবার বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাসদার হোসেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ। ১৯৯৫ সালে তিনি বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। তখন তিনি ও তার সহকর্মী বিচারকরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ-সংক্রান্ত মামলাটি দায়ের করেছিলেন, যেটি ‘মাসদার হোসেন মামলা’ নামে পরিচিতি পায়।
অবসর গ্রহণের পর মাসদার হোসেন আইন পেশায় ফেরেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি।
আলোচিত সাবেক এই বিচারকের বিরুদ্ধে এক মক্কেলের সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে গত ১২ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আমলে নিয়েই বার কাউন্সিল তার আইনজীবী সনদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।
বার কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতাসহ পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিল সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে এ ব্যাপারে মাসদার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান রয়েছে। তাই সাময়িকভাবে তার সনদ স্থগিত করা হলো।
এ ছাড়া তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল। সে পর্যন্ত তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে।
তবে অভিযোগ প্রসঙ্গে লিখিত এক বক্তব্যে মাসদার হোসেন বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, একটি মহল বিশেষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে।’

এর আগে গত রোববার (১২ এপ্রিল) মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ইমন হোসেন ওরফে ‘এলেক্স ইমন’কে কুপিয়ে হত্যা করা হয়। ইমন ‘এলেক্স গ্রুপ’-এর প্রধান ছিলেন। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
অধিদপ্তর জানিয়েছে, রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জে ও সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
‘জয় বাংলা ব্রিগেড’ নামের এক সংগঠনের জুম মিটিংয়ে অংশ নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে মামলাটি করে পুলিশ।
১৮ ঘণ্টা আগে