৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার, দুই মাস পর জামিনে কারামুক্ত ইমি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মে ২০২৬, ০১: ৫৭
বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসছেন শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন মুক্তি পেয়েছেন।

গ্রেপ্তারের প্রায় দুই মাস পর বৃহস্পতিবার (৭ মে) সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের জেলার শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত বলেন, ‘সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।’

চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন। সেদিন গ্রেপ্তার হওয়ার ৫৪ দিন পর গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টে জামিন পান তিনি। আজ বৃহস্পতিবার তিনি মুক্তি পেলেন।

শেখ তাসনিম আফরোজ ইমিসহ তার সঙ্গীদের শাহবাগে অবস্থান (বাঁয়ে) এবং তাদের সঙ্গে ডাকসু ও ছাত্রশক্তির নেতাদের সংঘাত (ডানে)। ছবি: সংগৃহীত
শেখ তাসনিম আফরোজ ইমিসহ তার সঙ্গীদের শাহবাগে অবস্থান (বাঁয়ে) এবং তাদের সঙ্গে ডাকসু ও ছাত্রশক্তির নেতাদের সংঘাত (ডানে)। ছবি: সংগৃহীত

এর আগে ৭ মার্চ রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাধা দেয়।

একপর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিক রিকশাসহ ইমি এবং তার সঙ্গে থাকা দুজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন রোববার আটক তিনজনের বিরুদ্ধে ‍সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারগারে পাঠানো হয়।

শেখ তাসনিম আফরোজ ইমি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। ঢাবির শামসুন্নাহার হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ীও হয়েছিলেন তিনি। এরপর গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে তিনি কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী ছিলেন। তবে এ নির্বাচনে তিনি হেরে যান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিরাজের নিখোঁজকে জুলাই অভ্যুত্থানের পর প্রথম ‘গুম’ দাবি, কোস্টগার্ডের অস্বীকার

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মিরাজের পরিবার, এইচআরএসএস ও ব্লাস্টের যৌথ এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তবে যে বাহিনীর বিরুদ্ধে মিরাজকে ‘গুম’ করার অভিযোগ উঠেছে, সেই কোস্টগার্ড এক বিবৃতিতে দিয়ে তাকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে।

৬ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা আসামির উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

৭ ঘণ্টা আগে

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

১০ ঘণ্টা আগে

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১০ ঘণ্টা আগে