বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
অভিযোগের বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
অভিযোগে তামীম উল্লেখ করেছেন, বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে মানেন না বলে মন্তব্য করেছেন।
এই না মানার পেছনে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ওই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। তাই সেখানে অন্য কোনো বিচার হতে পারে না’ ফজলুর রহমান এমন মন্তব্য করেছেন বলে ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে বলা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপি মনোনিতপ্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে ফজলুর রহমানের।











-f7dee2-256x144.webp)


-9c3647-256x144.webp)
-c173ff-256x144.webp)
