কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কামরুল ইসলাম (বাঁয়ে) ও রাশেদ খান মেনন (ডানে)। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, উসকানিসহ ৩ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ।

বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে এ মামলায় শুনানি করে প্রসিকিউশন। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ এ মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া একই ট্রাইব্যুনালে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুন ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হতে পারে ট্রাইব্যুনাল-২ এ।

একই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের আরেক মামলায় আওয়ামী নেতা ওবায়দুল কাদের, ছাত্রলীগ ও যুবলীগ সভাপতি এবং সধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

৪ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৮ ঘণ্টা আগে