বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০১
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

শুনানির একপর্যায়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।

এ মন্তব্যের পর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী পালটা প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে চলে যান।

ঘটনার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পৃথক সংবাদ সম্মেলন করেছেন। এতে দুজনের বক্তব্যে উঠে আসে, ওই আইনজীবীকে জরিমানা করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন। এর জের ধরেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এজলাস ত্যাগ করে।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলনে বলেন, “একজন মহিলা আইনজীবীর ওপর একটা মামলায় কস্ট দিয়েছেন তারা। পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। শেষ হওয়ার পর আমি প্রধান বিচারপতিকে বিনয়ের সাথে বললাম যে আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা টামলা খুব একটা হচ্ছে না আপিল বিভাগে। ল’ইয়ারদের ইনকাম কমে গেছে। একজন জুনিয়র ল’ইয়ার পাঁচ লাখ টাকা কস্ট দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তাকে মাফ করে দেওয়া দরকার।’

খোকন বলেন, “তখন উনি (প্রধান বিচারপতি) বললেন যে, ‘আমি চিফ জাস্টিস হওয়ার পর ইনকাম কমে গেছে?’ আমি বললাম ইনকাম ওই সেন্সে কমে গেছে।”

খোকনের ব্রিফিংয়ের পরপরই অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “উনি (মাহবুব উদ্দিন খোকন) যখন বললেন একজন আইনজীবীকে আপনারা ফাইন করেছেন। তখন চিফ জাস্টিস বললেন, আমরা সব কিছু দেখেশুনে একটা আদেশ দিয়েছি। আমাদের আদেশ আমরা পরিবর্তন করব না। কারণ ওনাদের বক্তব্য অনুযায়ী ‘সিরিয়াস ফ্রড কমিট’ করা হয়েছে।”

“তখন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে মাহবুব উদ্দিন খোকন, তিনি একজন জাতীয় সংসদ সদস্য… তিনি বলে ফেললেন, আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের ইনকাম কমে গেছে,” যোগ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, “বিষয়টা মাননীয় প্রধান বিচারপতি প্রথমে একটু লাইটলি নিলেন। তারপর বললেন, আপনি কি এটা মিন করেন কি না? মাহবুব উদ্দিন খোকন সাহেব একই কথা বলার যখন চেষ্টা করেছেন... তখন মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, আপনি যে কথাটা বলেছেন অ্যাবসুলেট আদালত অবমাননার শামিল। যেহেতু আপনি এতবড় একটা কথা বলেছেন, আমি আজকে আর আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করব না। এ কথা বলেন উনি উঠে গেছেন।”

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৫ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৫ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৬ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৭ ঘণ্টা আগে
Advertisement