প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ নতুন এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তবর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে তার নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে নিয়োগ দিল।

মেলার আয়োজক বাংলা একাডেমি জানিয়েছে, এ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বইমেলায় সব প্রকাশকের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। এরই মধ্যে বইমেলার স্টল বরাদ্দের লটারিও সম্পন্ন হয়েছে। প্রকাশক ঐক্যও মেলায় অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের কোনো নাগরিকের বয়স ১৬ বছর পূর্ণ হলেই তাকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত কার্যকর হলে ১৬ বছর পূর্ণ হলেই যে কেউ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন। বর্তমানে ১৮ বছর পূর্ণ না হলে কেউ এই পরিচয়পত্র পান না।
৪ ঘণ্টা আগে
তিনি বলেন, ভালো অফিসার সাজা খুব সহজ। মন্ত্রী বা সচিবের হুকুম সাথেসাথে পালন করেই ভালো অফিসার সাজা সম্ভব। তবে এরূপ ভালো অফিসার সেজে অফিসের বা দেশের খুব একটা লাভ হয় না। এমন ভালো অফিসার সাজার কোনো মানে নেই। আল্লাহর সন্তুষ্টি ও বেতনটাকে হালাল করার জন্য আপনাকে-আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যথাযথভাবে প
১৭ ঘণ্টা আগে
তিনি বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। নির্ধারণ হয়েছে যে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়।
১৮ ঘণ্টা আগে