প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মো. দুলাল উদ্দিন (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুলাল নোয়াখালী সদর উপজেলার মহাতাবপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি ডেমরা সারুলিয়া ক্যানেলপাড় এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলালকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অপর ভ্যান চালক বাদল মিয়া বলেন, ‘দুলাল সারুলিয়া এলাকা থেকে ভ্যানে মুরগির খাবার বহন করে কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে বিকেলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার এসআই মিজানুর রহমান। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।’
নিহতের ছেলে মোহাম্মদ আলী বলেন, ‘বাবা ভ্যান নিয়ে কাজে বের হয়েছিল। দুপুরে খবর পাই বাবা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
১৩ ঘণ্টা আগে
তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
১৩ ঘণ্টা আগে