রাতের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ মে ২০২৬, ২০: ৪৬

দেশের ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেক ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বগুড়া সিটি করপোরেশন গঠন, স্থান পেয়েছে ২১ ওয়ার্ড

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা নতুন এই সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। দেশের ১৩তম এই সিটি করপোরেশনে স্থান পেয়েছে ২১টি ওয়ার্ড।

১২ ঘণ্টা আগে

সংস্কৃতি কেবল বিনোদন নয়, এটি জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সংস্কৃতিকে রাষ্ট্র গঠনের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে মন্ত্রী এসময় সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ 'কল্যাণ কার্ড' চালুর ঘোষণা দেন এবং দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

১২ ঘণ্টা আগে

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে বৈঠক, বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর দীর্ঘমেয়াদি সমাধান। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ১৪ পদের ১৩টিতেই জাতীয়তাবাদীদের জয়

নির্বাচনে শীর্ষ এ দুটি পদসহ সমিতির ১৪টি পদের মধ্যে ১৩ পদেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থীরা। একটিমাত্র পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) একজন প্রার্থী।

১৮ ঘণ্টা আগে