বাসস

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন আয়োজিত ‘স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ২০২৪’ শুরু হয়েছে। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান।
২৫-২৭ এপ্রিল তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, কোয়ান্টামসহ জুনিয়র-সিনিয়র বিভাগে ৩৫ টি দল/ক্লাবের প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা জিমন্যাস্ট অংশ নিচ্ছে।
মূলতঃ আগামী ১২-২০ মে উজবেকিস্তানে অনুষ্ঠেয় এশিয়ান (সিনিয়র এবং জুনিয়র) জিমন্যাস্টিকস প্রতিযোগিতার দল নির্বাচনের বাছাইপর্ব হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান।
ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
৪ ঘণ্টা আগে
তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
৪ ঘণ্টা আগে