প্রতিবেদক, রাজনীতি ডটকম

একবার ব্যবহার করে ফেলে দেওয়া পলিথিন ব্যবহারে পরিবেশের ক্ষতি রোধে দশ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।
সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, প্লাস্টিকের ব্যাপক ব্যবহারজনিত দূষণ, বিশেষ করে একবার ব্যবহার করে ফেলে দেওয়ার উপযোগী সামগ্রী পরিবেশকে মারাত্মক দূষিত করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক আধা-সরকারিপত্রের মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিকসামগ্রী ব্যবহারের পরিবর্তে বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
১. প্লাস্টিকের ফাইল, ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার।
২. প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার।
৩. প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও কাচের গ্লাস ব্যবহার।
৪. প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন বা জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার।
৫. দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করা।
৬. বিভিন্ন সভা বা সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের হয় ও পরিবেশবান্ধব হয় সেটি নিশ্চিত করা।
৭. একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, কাটলারিসহ সব ধরনের পণ্য পরিহার করা।
৮. প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহার।
৯. বার্ষিক প্রতিবেদনসহ সব ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা।
১০. ফুলের তোড়াতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
১৬ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১৭ ঘণ্টা আগে