পিএসসির প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্য গ্রেফতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

গ্রেফতাররা হলেন-পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম (৪৯) ও পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দলের অভিযানে আগারগাঁওয়ের বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজাদ রহমান আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিতরণ করছে বলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই জন বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা সিআইডির কাছে স্বীকার করে।

এ ঘটনায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার এবং দুই জন আদালতে আত্মসমর্পণ করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪ ঘণ্টা আগে

৭০ অনুচ্ছেদ বহাল, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রিট খারিজ

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজের আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি

সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ৬০ দিন পূর্ণ হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ফক্স নিউজের এক সাংবাদিককে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের ‘আত্মসমর্পণের সাদা পতাকা তোলা উচিত’।

৫ ঘণ্টা আগে

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

৬ ঘণ্টা আগে