আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তার আবেদন বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১৮: ২৪

বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে সরকার। বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার।

বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইএমএফ। এ আলোচনায় সংস্কার পরিকল্পনা, অর্থনৈতিক অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিগত পদক্ষেপ গুরুত্ব পাচ্ছে।

বর্তমান কর্মসূচির অবদান তুলে ধরে ইভো ক্রজনার বলেন, ‘‘২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় চলমান কর্মসূচিগুলো একটি কঠিন সময়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে দেশের সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে নতুন বাস্তবতার আলোকে আরও গভীর ও কার্যকর সংস্কার উদ্যোগ প্রয়োজন হয়ে পড়েছে”

বাংলাদেশের অর্থনীতির দীর্ঘদিনের কিছু কাঠামোগত দুর্বলতার কথাও তুলে ধরেছে সংস্থাটি। বিশেষ করে ব্যাংকিং খাতের দুর্বলতা এবং কম রাজস্ব আহরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন কাঠামোর সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে আইএমএফ বলেছে, ‘‘নতুন কর্মসূচির জন্য বাংলাদেশের আবেদন আইএমএফ ও সরকারের মধ্যে এমন একটি নতুন কাঠামো তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা প্রতিফলিত করবে এবং সরকারের অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচিকে অন্তর্ভুক্ত করবে।”

অনুমোদনের শর্ত ব্যাখ্যা করে সংস্থাটি আরও বলেছে, ‘‘তবে সম্ভাব্য নতুন কর্মসূচির অনুমোদন দেশের বৈদেশিক লেনদেনের প্রয়োজন, শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি, বিশ্বাসযোগ্য সংস্কার পরিকল্পনা এবং আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদনের ওপর নির্ভর করবে”

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করতে শিগগিরই একটি আইএমএফ স্টাফ মিশন ঢাকা সফর করবে। সফর শেষে সম্ভাব্য নতুন কর্মসূচির আকার, অর্থায়নের পরিমাণ এবং সংস্কার-সংক্রান্ত শর্ত নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে আইএমএফ বলেছে, ‘‘টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে তারা বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে”

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কেউ আইনের ঊর্ধ্বে নয়, বেনজীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করে হয়েছে। শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর মাধ্যমে প্রমাণিত কেউ আইনের ঊর্ধ্বে নয়”

৯ ঘণ্টা আগে

দুর্নীতির মামলায় দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর

পুলিশ সূত্র জানায়, দুদকের মামলার প্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন তাকে আটক করে দুবাইয়ের ইন্টারপোল অফিস।

১০ ঘণ্টা আগে

রামিসা ধর্ষণ-হত্যা: অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল রানা

রোববার (১৪ জুন) হাইকোর্টে উপস্থাপিত জেল আপিলে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত বলেও উল্লেখ করেন তিনি।

১২ ঘণ্টা আগে

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য

১৩ ঘণ্টা আগে