জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন— বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি: পিআইডি

রাজনৈতিক দলগুলোর সই করার মাধ্যমে বাস্তবায়নের পথে জুলাই সনদ এগিয়ে গেলেও এর বাস্তবায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ এখনো রয়েই গেছে। এ বিষয়টিই চূড়ান্ত করতে ফের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (২২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বিশেষজ্ঞদের সঙ্গে এটি ঐকমত্য কমিশনের দ্বিতীয় বৈঠক। জুলাই সনদ পাস হওয়ার আগেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশন বৈঠক করেছিল।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, আমরা মনে করি, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সবার যে চেষ্টা, সে চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করিকমিশন এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে। দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচজন বিশেষজ্ঞ বৈঠকে উপস্থিত ছিলেন। আরেক বিশেষজ্ঞ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন।

এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরের আনুষ্ঠানিতা সারা হয়।

সংলাপে থাকা ৩০টিও দল ও জোটের মধ্যে ২৫টি এই সনদে সই করে ঐকমত্য কমিশনের সংস্কার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছে। মতভিন্নতার কারণে পাঁচটি দল এখনো সনদে সই করেনি।

কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকারকে সুপারিশ দেওয়ার কথা বলা হয়েছে। নতুন করে কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর পর কমিশন এ সময়ের মধ্যে সে সুপারিশ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।

সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের এদিনের বৈঠকে বিশেষজ্ঞদের মধ্যে সরাসরি উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরিফ ভূইয়া ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।

বৈঠকে সনদ বাস্তবায়নের বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করেন তারা। পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আলোচনা হয়৷ এ বিষয়ে কমিশন বৃহস্পতিবার সকালে নিজেদের মধ্যে বৈঠক করবে। তারপর বেলা ২টায় ফের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে।

বুধবারের বৈঠকে ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মোহাম্মদ আইয়ুব মিয়া। কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শহিদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায়

মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।

২ ঘণ্টা আগে

জবি মন্দিরের সহকারী পুরোহিতকে আটকে নির্যাতন, টাকা দাবির অভিযোগ

রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

২ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির, সংসদে জানালেন মির্জা ফখরুল

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ ঘণ্টা আগে

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

৩ ঘণ্টা আগে