প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের সৃষ্টি নয়। কিন্তু গত প্রায় ১০ বছর ধরে এর বোঝা বাংলাদেশকে বহন করতে হচ্ছে। এতদিন ধরে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চললেও বাস্তবে পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারের সীমান্তের ওপারে দেশটির সরকার, আরাকান আর্মিসহ বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। এর সঙ্গে বিভিন্ন দেশের স্বার্থও জড়িয়ে আছে। ফলে সংকটটি এখন শুধু দ্বিপক্ষীয় নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক জটিলতায় রূপ নিয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শক্তিশালী আন্তর্জাতিক চাপ তৈরি না হলে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান অত্যন্ত কঠিন হয়ে যাবে।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে জানান তিনি। এ বিষয়ে একটি বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উন্নয়নের অধিকার ঘোষণার চার দশক, ডারবান ঘোষণার রজতজয়ন্তী, জলবায়ু পরিবর্তন, মহামারি প্রতিরোধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এবারের অধিবেশনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন শামা ওবায়েদ। তাঁর মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নতুন পরিচয় ও সম্ভাবনার গল্প তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের ভবিষ্যৎ নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে কথা বলার সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরে বিএনপির পররাষ্ট্রনীতির ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ ধারণাকে সামনে রেখে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো তুলে ধরা হবে।
এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।
১৮ ঘণ্টা আগে
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আধুনিক সফটওয়্যার চালু রাখার অদৃশ্য অবকাঠামো— বিশাল ডেটা সেন্টার। এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনায় এসব কেন্দ্রকে সার্বক্ষণিক চালু রাখতে হয়। ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও সুপেয় পানি প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেকে মনে করত, সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’। এটি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার করে দিয়েছে।
১৯ ঘণ্টা আগে
‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখবেন-শুভ জন্মাষ্
১ দিন আগে