বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, আহত ১৭১: আইএসপিআর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২০: ৩৭
মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসসহ সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন। মর্মান্তিক এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের সংখ্যা ১৭১ জন।

সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর বলছে, নিহতদের মধ্যে দুজন রয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, ১২ জন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), দুজন কুর্মিটোলা জেনারেল হসপিটালে, দুজন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং একজন রয়েছেন উত্তরা আধুনিক হসপিটালে।

দগ্ধ ও আহতদের মধ্যে আটজন রয়েছেন কুয়েত মৈত্রী হাসপাতালে, ৭০ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৭ জন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন কুর্মিটোলা জেনারেল হসপিটালে, ১১ জন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে, ৬০ জন উত্তরা আধুনিক হসপিটালে এবং একজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি, রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ১৬৫ এবং ৮২৬ জন বলে জানিয়েছে নেপালের দুর্যোগ সংস্থা।পানির তোড়ে কয়েক সেকেন্ডে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন, ভসে যাচ্ছে চলন্ত গাড়ি, ধসে যাচ্ছে বাড়িঘর। তিব্বত-নেপাল সীমান্তের কাছে একটি সিসিটিভিতে ধরা পড়েছে নজিরবিহীন এই দৃশ্য। উদ্ধার অভিযানে সহায়তার জ

৫ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

১৬ বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

৫ ঘণ্টা আগে

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। সে সময় বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট সালাহউদ্দিন আহমদ দ

৫ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ শুরু হচ্ছে

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শুরু হতে যাওয়া তৃতীয় অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে।

৫ ঘণ্টা আগে