৪৪তম বিসিএস: সম্পূরক ফলে ১৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ৩০ জুন প্রকাশ করা এ পরীক্ষার ফলাফলে এক হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পিএসসি এ ফলাফলের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই ক্যাডার ও পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিল করা হয়েছে সম্পূরক ফলাফলে।

৪৪তম বিসিএসের পূর্ণাঙ্গ ফলাফল দেখুন এখানে—

সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে তিনজন সুপারিশ পেয়েছেন।

অন্যান্য এক হাজার ২৩২ জন প্রার্থী সুপারিশ পেয়েছেন বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে।

পিএসসি সূত্র জানিয়েছে, আগের ফলে সুপারিশ পাওয়া ৩০৩ জন প্রার্থী এরই মধ্যে বিভিন্ন ক্যাডারে কর্মরত। তাদের মধ্যে ৪৩ জন তাদের পছন্দক্রম অনুযায়ী ওপরের ক্যাডারে মনোনয়ন পাওয়ার উপযোগী। বাকিরা একই ক্যাডার বা পছন্দক্রমে নিচের ক্যাডার পেয়েছেন, যেগুলোতে তারা যোগ দেবেন না বলে পিএসসিকে লিখিতভাবে জানিয়েছিলেন।

এ বিষয়ে অবহিত হয়ে পিএসসি নতুন করে ফল সমন্বয় করে। এতে ৪৩ জনকে পছন্দক্রম অনুযায়ী ওপরের ক্যাডারে ও আগে মনোনয়ন না পাওয়া ২৫৭ জনকে নতুন করে মনোনয়ন দিয়ে সম্পূরক ফল প্রকাশ করেছে। পাশাপাশি বিএড-এমএড সনদ না থাকায় টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ পাওয়া পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর মাধ্যমে ৪৪তম বিসিএসেই প্রথম সম্পূরক ফলাফল ঘোষণা হলো। একই ক্যাডার বা সার্ভিসে আগে নির্বাচিত কিংবা কর্মরত কোনো প্রার্থীকে ভবিষ্যতের বিসিএস পরীক্ষায় পুনরায় ওই একই ক্যাডারে সুপারিশ না করার বিধান এর আগে ছিল না। গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিধিমালায় সংশোধনী আনে। সেই সংশোধনী অনুযায়ীই পিএসসি প্রকাশ করেছে ৪৪তম বিসিএসের সম্পূরকসহ সমন্বিত ফলাফল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ব্যবসা ও বিনিয়োগের বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

১৯ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

২১ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

২১ ঘণ্টা আগে