দুই মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ১২: ২৮

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের ঘটনায় দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর।

আজ রোববার (১০ মে) সকালে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত আজ তার জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ এ আদেশ দেন।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভ্রমণগদ্য: সেরা ভ্রমণ ম্যাগাজিন

দেশের প্রথিতযশা ভ্রমণ লেখক, প্রকাশনা, আলোকচিত্রী, নকশাবিদ ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল উৎকর্ষের জন্য নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি বরেণ্য ভ্রামণিক ও লেখকদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

৫ ঘণ্টা আগে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

আবহাওয়া অফিস জানায়, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

৬ ঘণ্টা আগে

ইডেন কলেজে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’। তাদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পরে শিক্ষার্থীরা কলেজের ফটকে পুনরায় কালো রঙ দিয়ে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন।

৬ ঘণ্টা আগে

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি

মাহমুদুল হাসান মানিক আরও বলেন, কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে কৃষকের উৎপাদিত ধান কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাই অবিলম্বে ধানের বাজারে কৃষকের লাভজনক মূল্য দিতে হবে এবং সরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে।

১৫ ঘণ্টা আগে