ইডেন কলেজে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ০৮: ৫৪
ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না'— স্লোগান দিয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বের হয়ে এসে বিক্ষোভ করেন তারা।

‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ লেখা মুছে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন তারা এবং ছাত্রদলের এক নেত্রীর ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’। তাদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পরে শিক্ষার্থীরা কলেজের ফটকে পুনরায় কালো রঙ দিয়ে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন।

এর আগে সন্ধ্যার দিকে ইডেন কলেজের ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার জের ধরেই একদল শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, রাত ১১টার দিকে হযরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসের শিক্ষার্থীসহ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শুরু দিকে তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে নানান স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের কয়েকটি ফটকের তালা ভেঙে ফেলার চেষ্টা করেন এবং মূল ফটকের তালা ভাঙতে সক্ষম হন।

এরপর কলেজ থেকে বের হয়ে পাশে টানানো একটি ব্যানারে আগুন দেওয়ার চেষ্টা করেন। ব্যানারটিতে দেখা যায়, জাতীয় সংসদের সংরক্ষিত কয়েকটি আসনের সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী তৈয়বা ত্বাহা। এই ব্যানারটিতেই আগুন লাগানোর চেষ্টা করে ব্যর্থ হন একদল শিক্ষার্থী।
পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ কথাটি লিখে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান। তাঁদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ কারণে তারা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে এই বিক্ষোভের পেছনে গোপন কোনো সংগঠনের উসকানি বা ‘মব’ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

১ ঘণ্টা আগে

দুর্নীতির অভিযোগ: এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

২ ঘণ্টা আগে

কল লিস্ট, লোকেশন, এনআইডি— টাকা দিলেই মিলছে ব্যক্তিগত তথ্য

আপনি মোবাইল ফোনে কখন, কার সঙ্গে কথা বলছেন, কতক্ষণ কথা বলছেন, কথোপকথনের সময় কোন এলাকায় ছিলেন— এসব তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। দাম? মাত্র এক হাজার টাকা। তাও এক-দুই দিনের তথ্য নয়; তিন মাস থেকে এক বছরের তথ্যও কয়েক ঘণ্টার মধ্যে ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে।

২ ঘণ্টা আগে

আইনের ভাষায় সরেছে ‘ধর্ষিতা’ শব্দ, সংবাদমাধ্যমে এখনো বহাল

২০২৫ সালে বিভিন্ন প্রতিবেদনের শিরোনামে ‘ধর্ষিতা কিশোরী’, ‘ধর্ষিতা নারী’, ‘ধর্ষিতার পাশে দাঁড়ালেন’ এবং ‘ধর্ষিতার মা’— এ ধরনের শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, ভুক্তভোগীকে পরিচয় করিয়ে দিতে তার ওপর সংঘটিত অপরাধকে পরিচয়ের অংশ হিসেবে সামনে আনা হয়েছে।

৪ ঘণ্টা আগে
Advertisement