প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে একদিনের জন্য সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২৭ মে) কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না সচিবালয়ে।
সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এ বিষয়টি অবহিত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে চিঠিও দিয়েছে মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাত্তা শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে (মঙ্গলবার) সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এ ঘোষণা এলো। এই আন্দোলনের অংশ হিসেবে সচিবালয়ের কর্মকর্তারা মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।
সচিবালয়ের পাশাপাশি সারা দেশেই সরকারি দপ্তরে প্রশাসনের কর্মকর্তাদের এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেনর সচিবালয়ের কর্মকর্তারা।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সোমবার টানা তৃতীয় দিনের মতো প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৫ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৭ ঘণ্টা আগে