দিল্লিতে বহুতল ভবনে আগুন, ৯ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩ মে) ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির ওপরের তলাগুলো পুরোপুরি ভস্মীভূত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোর প্রায় ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। তবে দমকলকর্মীরা সেখানে পৌঁছে দেখেন, আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলের দৃশ্যে দেখা গেছে, ভবনের অনেক অংশ পুড়ে গেছে এবং উপরের তলা থেকে ধোঁয়া বের হচ্ছে।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা বলেন, ‘ভোরে প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার টেন্ডার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।’

পুলিশ জানিয়েছে, তারা সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে