ডেস্ক, রাজনীতি ডটকম

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তারা মূলত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর আনুমানিক ৩টার দিকে নিউ মার্কেট সংলগ্ন ওই হোটেলের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়লে তারা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
কলকাতার এক পুলিশ কর্মকর্তা জানান, "হোটেলের ভেতরে প্রচণ্ড ঘন ধোঁয়া থাকায় ওপরের তলায় পৌঁছাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হয়। আগুনে শ্বাসরোধ হয়ে ও দগ্ধ হয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।" তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এদিকে খবর পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলকাতার এই মর্মান্তিক ঘটনার মাত্র দুই দিন আগে, গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠের 'বিদেশিনী' নামের একটি পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোরের দিকে নিচতলায় আগুন লাগলে মেঘালয়ের একই পরিবারের দুই শিশুসহ ৫ সদস্য এবং আরও ৩ জন—মোট ৮ জন আগুনে পুড়ে প্রাণ হারান।

পূর্বাভাস অনুযায়ী— খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে
৩ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।
৩ ঘণ্টা আগে
সকাল থেকেই পরিবারের সন্ধানে কাজ শুরু করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।
১১ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।
১৪ ঘণ্টা আগে