প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফের দাবি, চোরাচালান রোধে বাধা দিলে একদল তাদের ওপর পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় ‘আত্মরক্ষার্থে’ তারা গুলি চালালে ওই দুই বাংলাদেশি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিএসএফই আবার জানিয়েছে, বাংলাদেশিরা তাদের সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। সেখানে তারা সরাসরি গুলি ছুড়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, তাদের সীমান্তবর্তী ত্রিপুরার সিপাহীজালার কমলাসাগর সীমান্ত চৌকির কাছে শুক্রবার রাতে দুই বাংলাদেশিকে গুলি করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, বাংলাদেশের ১০ থেকে ১৫ জনের একটি দল রাতের বেলা সীমান্তের বেড়া দিয়ে ভারতীয়দের কাছে মালামাল পাঠাচ্ছিল। তাদের বাধা দেওয়া হলে তারা বিএসএফ সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করা শুরু করে। ওই সময় কথিত আত্মরক্ষার নামে তাজা গুলি ছোড়া হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
নিহতদের নাম নবীন হোসেন (২০) এবং মোহাম্মদ মোরসালিন (৪০) বলে জানিয়েছে ভারতীয় বাহিনী।
বিএসএফের দাবি, গোলাগুলির ঘটনায় আহত বাংলাদেশিদের আটক করা হলে তারা স্বীকার করেন তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত।
বিএসএফের পক্ষ থেকে আরও জানানো হয়, ময়নাতদন্ত শেষে বিজিবির কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
রাজনীতি/এসআর

হুমায়ুন কবির বলেন, ‘বর্তমান বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। একক শক্তির আধিপত্যের যুগ শেষের পথে এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশকে কৌশলগতভাবে নমনীয় ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।’
১৩ ঘণ্টা আগে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগ্ন এলাকায় আগামী ১১ মে-এর মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিন পরও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়। যেখানে জানমালের ভয় থাকবে না। আর থাকবে না অবিচার, অনাচার কিংবা নির্যাতন-নিপীড়নের ভয়। এমন একটি প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের ভূমিকাই সর্বাধিক।
১৪ ঘণ্টা আগে
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
১৪ ঘণ্টা আগে