প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার প্রধান সড়কগুলোতে ই-রিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, রাজধানীকে আটটি জোনে ভাগ করে অভ্যন্তরীণ সড়কগুলোতে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে। এ জন্য ই-রিকশার নিবন্ধন ও চলাচল নিয়ন্ত্রণে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমানের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।
ই-রিকশার নিবন্ধন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ঢাকার জন্য দুই ও চার যাত্রী বহনের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। ছয় যাত্রী বহনের কোনো ই-রিকশাকে ঢাকা সিটি করপোরেশনের নিবন্ধন দেওয়া হবে না।
তবে গ্রামীণ এলাকা ও জেলা শহরের গ্রামীণ সড়কে চলাচলের জন্য দুই, চার ও ছয় যাত্রী বহনের ই-রিকশা নিবন্ধনের সুযোগ থাকবে। এসব যানবাহন অবশ্যই বুয়েট বা কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়িত নকশা অনুযায়ী তৈরি হতে হবে।
নীতিমালা কবে কার্যকর হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, নীতিমালার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষে এক সপ্তাহের মধ্যে, অথবা পরের সপ্তাহে যত দ্রুত সম্ভব নীতিমালা জারি করা হবে।
তার ভাষ্য, আইনের আওতায় নীতিমালা কার্যকর হলে ই-রিকশা ও অন্যান্য ইলেকট্রিক রিকশা একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আসবে।
মালয়েশিয়ার রাবারাইজড বিটুমিনে আগ্রহ
মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে দেশটির সড়কে ব্যবহৃত রাবার কার্পেটিং প্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মীর শাহে আলম।
তিনি বলেন, বাংলাদেশে পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন ব্যবহারে কারিগরি সহায়তা দিতে মালয়েশিয়া সম্মত হয়েছে। সড়কে কার্পেটিংয়ের কাজে এই উপাদান ব্যবহার করা হয়।
মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হলেও রাবারযুক্ত বিটুমিন ব্যবহারের কারণে তাদের কার্পেটিং করা সড়ক সহজে নষ্ট হয় না। বাংলাদেশের সড়ক নির্মাণেও এই প্রযুক্তি কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে ইলেকট্রিক ভেহিক্যাল খাতে বিনিয়োগের বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। সিস্টেমে বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
জি এম কাদের আরও উল্লেখ করেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার কারণ ও যে বিবরণ গণমাধ্যমে প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে এবং সচেতন মহলে নানা ধরনের যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।
৬ ঘণ্টা আগে
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তখন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়।
৮ ঘণ্টা আগে