প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় জানানো হয়েছে, যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলো কোনো আবেদন বা ফি ছাড়াই স্বয়ংক্রয়িভাবে নবায়ন হয়ে যাবে। পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কাতার সরকার।
কাতার জানিয়েছে, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর সব ধরনের ভিসা এক মাসের জন্য বাড়ানো হবে।
বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভিসা নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
২৮ ফেব্রুয়ারির আগে যেসব প্রবেশ ভিসায় আইন লঙ্ঘন (ওভারস্টে) হয়েছে, সে ক্ষেত্রে ভিসাধারীদের নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর উল্লেখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও ভিসা মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
৮ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৮ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
৯ ঘণ্টা আগে