বিএনপি আসন পাবে ২২০টি, জামায়াত ৫৭: জরিপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪৭
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনি জরিপের ফলাফল প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেল। ছবি: রাজনীতি ডটকম

আর দুই দিন পরেই অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭টি আসন পাবে বলে জানিয়েছে ন্যাশনালিস্ট রিসার্চ সেল। এক জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি বলছে, এ নির্বাচনে বিএনপি ৭৭ শতাংশ ভোট পাবে। জরিপে উঠে এসেছে, ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা গণভোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ জরিপের ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি আব্দুর রহিম তুহিন।

ন্যাশনালিস্ট রিসার্চ সেল জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক শিক্ষার্থী ও পাঁচজন পিএইচডি ডিগ্রিধারী গবেষক এই জরিপ পরিচালনা করেন। জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে চারটি করে প্রশ্ন করা হয়।

জরিপের ফলাফল তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, জরিপে অংশগ্রহণকারীদের ৭৭ শতাংশই জানিয়েছেন, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থনের কথা বলেছেন।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন করেন ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ এবং অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেন বলে জরিপে উঠে এসেছে। ১ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জরিপের ফলাফল অনুযায়ী, বিএনপি এককভাবে ২২০টি, জামায়াতে ইসলামী ৫৭টি, জাতীয় পার্টি পাঁচটি, এনসিপি দুটি, স্বতন্ত্র প্রার্থীরা ১২টি এবং অন্যান্য দলগুলো চারটি আসন পেতে পারে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপের ফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অন্যরা। ছবি: রাজনীতি ডটকম
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপের ফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অন্যরা। ছবি: রাজনীতি ডটকম

এদিকে গণভোট প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জরিপে ৪৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে ৩০ শতাংশ উত্তরদাতা ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২১ শতাংশ ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। ৯৯ শতাংশ উত্তরদাতা তাদের সংসদীয় এলাকায় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথাও উঠে এসেছে জরিপে। অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দুর্নীতি ও সন্ত্রাস দমনসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূর করাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। এ ছাড়া বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন উত্তরদাতারা।

জরিপের ফলাফল নিয়ে ড. আতিকুল ইসলাম বলেন, একজন গবেষক হিসেবে আমি মনে করি, সামাজিক বা শিক্ষা সংক্রান্ত গবেষণা নিখুঁত হওয়া বেশ কঠিন। কারণ কেবল গবেষণাগারে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষাই পুরোপুরি নিখুঁত হয়।

জরিপের ফলাফল তুলে ধরছেন ন্যাশনালিস্ট রিসার্চ সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমান। ছবি: রাজনীতি ডটকম
জরিপের ফলাফল তুলে ধরছেন ন্যাশনালিস্ট রিসার্চ সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমান। ছবি: রাজনীতি ডটকম

তিনি বলেন, তবে এ জরিপের ক্ষেত্রে ৩০০ জন রেসপন্ডেন্ট বা উত্তরদাতার তথ্য নেওয়া হয়েছে এবং তারা কোনোভাবেই পক্ষপাতদুষ্ট ছিলেন না। তাদের সম্পূর্ণভাবে দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচন করা হয়েছে, প্রশ্নগুলো ছিল উন্মুক্ত। যা ফলাফল এসেছে সেটিই এখানে হুবহু উল্লেখ করা হয়েছে।

ন্যাশনালিস্ট রিসার্চ সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমানসহ অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দোহা, ড. এস এম আলমগীর কবীর, নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান, ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শরীফ হোসেন, আয়োজক কমিটির সভাপতি আব্দুর রহিম তুহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তা খালিদ মোশাররফ জীবন, হাসান আলী রেজা দোজা, নুরুল আমিন লাভলু, সোহাগ পাঠান, টুটুল, কামরুজ্জামান নয়নসহ অন্যরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৫ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৫ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৫ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement