প্রতিবেদক, রাজনীতি ডটকম

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চিত্রনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল)। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
ডনের আইনজীবী জামিন আবেদনে দাবি করেন, মামলার এজাহার ও তাঁকে গ্রেপ্তারের সময় দেওয়া ফরোয়ার্ডিংয়ে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কথিত ঘটনার সঙ্গেও তিনি জড়িত নন। এসব কারণে তাঁর জামিন প্রাপ্য বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে সিআইডি। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটক করে সিআইডিকে খবর দেয়। পরে তাঁকে হেফাজতে নেয় তদন্ত সংস্থাটি।
সেদিন বিকেলে ডনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার কারণেই বিমানবন্দরে তাঁকে আটক করা হয়।
চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। তাঁর মৃত্যুর ঘটনাটি শুরুতে আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও পরে তা হত্যা মামলা পর্যন্ত গড়ায়। দীর্ঘদিন ধরে চলা তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম আলোচনায় এসেছে।
সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। এতে সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
৩ ঘণ্টা আগে
প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ঢাকা ও এর আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।
২০ ঘণ্টা আগে