ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিশাখাপত্তমে শুরু হওয়া আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) অন্ধ্রপ্রদেশের এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মহড়ায় যোগ দিয়েছে নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। সামুদ্রিক নিরাপত্তা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশাল আয়োজন।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড-সহ ৭০টি দেশ তাদের একটি/একাধিক যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধাজাহাজ আল ইমারাত মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছে আইএনএস বিক্রান্ত।
মহড়া শুরুর আগে এক বক্তব্যে দ্রৌপদী মুর্মু বলেন, “এই মহড়া আসলে সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন ভিন্ন পতাকাবাহী এসব জাহাজ এবং ভিন্ন দেশের নৌ সেনারা ঐক্যের চেতনাকে তুলে ধরছে। আমাদের এ মহড়ার থিম সামুদ্রিক ঐক্য। সম্মিলিত এ নৌবাহিনীর সংকল্প সব বাধাকে অতিক্রম করে যেতে পারে। এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা।
আন্তর্জাতিক সমুদ্র নীতিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘‘সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বজায় রাখতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে। সামুদ্রিক নিরাপত্তা, স্থায়িত্ব ও স্থিতিশীলতা এই নীতির মাধ্যমেই নিশ্চিত করা যাবে বলে মনে করে ভারত।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১২ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১২ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে