প্রতিবেদক, রাজনীতি ডটকম

হামের প্রাদুর্ভাব, ভ্যাকসিন সংকট ও পরিবার পরিকল্পনা সামগ্রী ঘাটতির জন্য আগের সরকারের গাফিলতিকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তার দাবি, কী কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে তা সরকারের কাছে স্পষ্ট। ফলে নতুন করে তদন্তের প্রয়োজন নেই।
রোববার (২১ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২০২৪ সালের নির্ধারিত টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ ধাপ বাস্তবায়িত হয়নি। একই সময়ে প্রয়োজনীয় ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রীও সংগ্রহ করা হয়নি। এর ফলেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হামের বিস্তার প্রসঙ্গে ড. জিয়াউদ্দিন বলেন, চলতি বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের বড় অংশই সেই সময়ে জন্ম নেওয়া, যখন নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল। তবে মার্চে মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত জরুরি টিকাদান কার্যক্রম চালু করা হয় এবং এক মাসের মধ্যে প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, সংকটের পেছনে অর্থায়ন ব্যবস্থার পরিবর্তনও ভূমিকা রেখেছে। অপারেশনাল প্ল্যান (ওপি) পদ্ধতি বাদ দিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তে স্বাভাবিক অর্থপ্রবাহ বন্ধ হয়ে যায়। ধারণা ছিল ডিপিপিগুলো দ্রুত অনুমোদন পাবে, কিন্তু অনেক প্রকল্পের প্রস্তুতিই দীর্ঘ সময়েও সম্পন্ন হয়নি। ফলে পুরোনো অর্থায়ন বন্ধ থাকলেও নতুন অর্থায়ন কার্যকর হয়নি। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হয় এবং দেশের বিভিন্ন স্থানে সংকট দেখা দেয় বলে জানান তিনি।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। প্রয়োজনীয় পণ্য দ্রুত সংগ্রহের পথ খুঁজতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এখনও পর্যালোচনায় রয়েছে। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।
রাজনীতি/আরআইআর

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৪ ঘণ্টা আগে