ঈশ্বরদীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২: ১৭
ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তরের ঠান্ডা বাতাসের সঙ্গে একদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা। গতকাল ঈশ্বরদীর তাপমাত্রা ছিল এ মৌসুমে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার এ তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এক দিনে কমেছে প্রায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত চার দিন ধরে ঈশ্বরীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সূর্যের দেখা মেলেনি গত দুই দিন। সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশায় সকাল থেকেই কাজে বের হতে পারছেন না দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। দুপুরের পর কুয়াশা কিছুটা কাটলেও রোদের তেজ না থাকায় শীতের তীব্রতা কমেনি।

এদিকে শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও দরিদ্র মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। গৃহহীন মানুষগুলো শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। দিনমজুররা হয়ে পড়েছে কর্মহীন। হাটবাজারে লোকজনের উপস্থিতি একেবারেই কম। বেচাকেনা অস্বাভাবিকভাবে কমে গেছে। সন্ধ্যার আগেই জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট।

এ ছাড়া শীতের প্রভাবে স্থানীয় হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের মধ্যে সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, শীতে দুস্থ অসহায় মানুষের ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে পাওয়া ৩ হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরও কম্বল বিতরণ করা হবে। তবে ঈশ্বরদীতে এ বছর এখন পর্যন্ত বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায়নি।

জানা গেছে, ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে সরকারিভাবে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে এ পর্যন্ত মাত্র ৩ হাজার ৬ পিস কম্বল বিতরণ করা হয়েছে। তবে এগুলো চাহিদার তুলনায় অপ্রতুল, আরও শীতবস্ত্রের প্রয়োজন রয়েছে।

এদিকে এখানকার তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন। তিনি বলেন, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থেকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, তার ওপর তাপমাত্রা আরও কমলে জনজীবনে একেবারেই অচলাবস্থা নেমে আসবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৭ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৭ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১০ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে
Advertisement