আন্দোলনের জেরে এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২২: ৩৩

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরো পাঁচজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাম্প্রতিক বিক্ষোভে দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন চাঁদ সুলতানা চৌধুরানী, পরিচালক (চলতি দায়িত্ব), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআর; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মো. মেসবাহ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর; সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকা; সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-৭, ঢাকা।

এর আগে একই অভিযোগে আরো ১৮ কর্মকর্তাকে বরখাস্ত এবং চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ১২ মে সরকার কর্তৃক ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির পর কাস্টমস, এক্সাইজ, ভ্যাট এবং আয়কর বিভাগের কিছু কর্মকর্তা বিক্ষোভ করে সহকর্মীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন।

এতে আরো উল্লেখ করা হয়, কাজ বর্জন করে এবং অন্যদের এনবিআর সদর দপ্তরে জড়ো হতে বাধ্য করার মাধ্যমে এই আন্দোলন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করেছে।

উল্লেখ্য, নতুন অধ্যাদেশের অধীনে বোর্ড পুনর্গঠনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এনবিআর কর্মকর্তারা গত মে ও জুন মাসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৪ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৫ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৫ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৫ ঘণ্টা আগে
Advertisement