রোহিঙ্গা সংকট সমাধানে বড় সমস্যা আরাকান আর্মি : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না। আবার তাদের এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয়।

আজ শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান উপদেষ্টা।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আমি আরেকটি পয়েন্ট বলেছি যে, দুপক্ষের মধ্যে যতটা তফাত বলা হয়, সেটি ততটা নয়। কারণ সেবা খাতে আমরা প্রচুর আমদানি করি।

উপদেষ্টা ব‌লেন, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে শক্তভাবে জানানো হয়েছে যে, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরত আসবে না।

তি‌নি ব‌লেন, মার্কিন কর্মকর্তাদের স‌ঙ্গে আলোচনায় শুল্কের প্রসঙ্গ এসেছে এবং বলেছি, আমরা চেষ্টা করছি বাণিজ্য বাধা কমিয়ে আনতে।

মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মায়ানমারে যুদ্ধ শেষ হয়ে গেলেও শান্তি আসবে না। এটি আমি শক্তভাবে বলেছি। আমি এটাও বলেছি যে, আমরা এখন একটি নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা এখন নতুন প্রতিবেশীর মুখোমুখি; যারা আবার নন-স্টেট অ্যাক্টর। কাজেই তাদের সঙ্গে আমরা না পারছি সরাসরি আচরণ করতে, না পারছি উপেক্ষা করতে। এটি একটি কঠিন পরিস্থিতি।

উপদেষ্টা ব‌লেন, আমি বলেছি যে, হয়ত একটা সময় সমস্যাটি থিতিয়ে আসবে এবং সমাধানের দিকে যাবে। তখন যারা আমাদের বন্ধু ও শক্তিশালী রাষ্ট্র আছে, তাদের সেখানে চাপ সৃষ্টি করতে হবে। যেন সেখানে যারা ক্ষমতায় আসবে, তারা রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করে তাদের অধিকার ফিরিয়ে দেয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্টিভ জবস থেকে টিম কুক হয়ে অ্যাপলের হাল ধরলেন জন টার্নাস

গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে টিম কুকের কাছ থেকে দায়িত্ব নেন টার্নাস। তবে বুধবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে নতুন সিইও হিসেবে প্রথমবারের মতো বড় মঞ্চে হাজির হন তিনি। প্রথম অনুষ্ঠানেই অবশ্য বাজিমাত করেছেন তিনি, ঘোষণা

৩ ঘণ্টা আগে

নতুন সিইওর হাতে নতুন যুগের শুরু, প্রথম ফোল্ডেবল আইফোন অ্যাপলের

তবে অ্যাপলের বাৎসরিক এ আয়োজন এবার কেবল নতুন পণ্যের ঘোষণাতেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল অ্যাপলের নতুন নেতৃত্বের একরকম অভিষেক অনুষ্ঠানও। কারণ সপ্তাহখানেক আগেই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেওয়ার পর জন টার্নাস এই প্রথমবারের মতো অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজনের মঞ্চে দাঁ

৪ ঘণ্টা আগে

পাঠে বিশ্বসেরা সিঙ্গাপুরের শিক্ষার্থীরা, গণিত-বিজ্ঞানে চীন

অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সবশেষ ‘প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টপ (পিসা) ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ৯১টি দেশ ও অর্থনীতির শিক্ষার্থীরা অংশ নেয়। এ তালিকায় নেই বাংলাদেশ।

১৪ ঘণ্টা আগে

ব্যাংক রেজ্যুলেশন বিল পাস, রুমিনের বক্তব্য নিয়ে হট্টগোল

এর আগেই এই বিলের ওপর আলোচনায় গ্যাস-বিদ্যুতের সংকট ও খেলাপি ঋণ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। তার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দলের সংসদ সদস্যরা। বিরোধী দলের সংসদ সদস্যরাও এতে জড়িয়ে পড়লে সংসদে তুমুল হট্টগোল দেখা দেয়।

১৫ ঘণ্টা আগে
Advertisement