শাহবাগ এলাকায় ৩ মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি কারও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালের মর্গে মরদেহ। প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক স্থান থেকে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ ও অমর একুশে হলের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পরে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনের ফুটপাতে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে অমর একুশে হলের ফুটপাত থেকে অচেতন অবস্থায় আরও দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

তাদেরও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর।

পুলিশ জানিয়েছে, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটফোর্ডে সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

মামলায় বিচার শুরুর আদেশ পাওয়া ২১ আসামির মধ্যে প্রথম ১০ জন কারাগারে রয়েছেন। তিনজন উচ্চ আদালতের জামিনে আছেন এবং বাকি আটজন পলাতক।

৭ ঘণ্টা আগে

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

৮ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়ায় শাহজালালে ফ্লাইট বিপর্যয়, গন্তব্য পাল্টেছে ২ বিমান

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে সিলেটের দিকে চলে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ

৮ ঘণ্টা আগে

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

৮ ঘণ্টা আগে