২ হত্যা মামলায় আইভীকে জামিন দিলেন হাইকোর্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৩: ৪৩
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আইনজীবীরা জানিয়েছেন, জামিন পেলেও আরও মামলায় গ্রেপ্তার থাকায় এখনই কারামুক্ত হতে পারবেন না আইভী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।

২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে পৌরসভাটি সিটি করপোরেশনে উন্নীত হলে মেয়র নির্বাচিত হন তিনি। পরে আরও দুই দফায় ভোটে জিতে তিনি এ সিটির মেয়র হন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ২০২৪ সালের ১৮ আগস্ট তাকে অপসারণ করা হয়।

প্রায় ৯ মাস পর গত বছরের ৯ মে দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

ছয় মাস কারাবন্দি থাকার পর গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট আইভীকে পাঁচটি মামলাতেই জামিন দেন। রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১২ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। আবেদনগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে হাইকোর্ট যেদিন আইভীকে জামিন দেন, ওই দিনই তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ১৮ নভেম্বর আদালত সে আবেদন মঞ্জুর করে। তিন মাস পর ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় আইভীকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। এবারও রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

দ্বিতীয়বার আইভী যেদিন হাইকোর্টে পাঁচ মামলায় জামিন পান, সে দিন পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ মার্চ ও ১২ এপ্রিল সে আবেদন মঞ্জুর করেন।

এদিকে আইভীকে বিভিন্ন সময় গ্রেপ্তার দেখানোর এ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আইভীর আইনজীবীরা হাইকোর্টে রিট করেন। গত রোববার (২৬ এপ্রিল) সে রিট আবেদনের শুনানি নিয়ে আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করার নির্দেশ দেন হাইকোর্ট। আইভীকে একের পর পর এক মামলায় গ্রেপ্তার দেখানো কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে উচ্চ আদালত রুলও জারি করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে