কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

রাঙামাটি প্রতিনিধি
ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে অন্যান্য বছরের মতো এবারও মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে হ্রদে মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়।

এই সময়টাতে রাঙামাটির আট ও খাগড়াছড়ির দুই জেলা নিয়ে বিস্তীর্ণ কাপ্তাই হ্রদে মাছ শিকার করা যাবে না। চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত আগামী ৩ মাস হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

এর আগে গত ১৮ এপ্রিল জেলা প্রশাসনের কার্যালয়ে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হ্রদে মৎস্য আহরণ, নিষেধাজ্ঞা আরোপ-সংক্রান্ত বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল। বন্ধকালীন হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে কার্পজাতীয় মাছ অবমুক্ত করা হবে।

হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি হ্রদের বিভিন্ন স্থানে নৌপুলিশ মোতায়েন করা থাকবে। হ্রদে অবৈধ উপায়ে কোনো অসাধু চক্র মাছ শিকার করলে তাতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৯ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

৯ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১০ ঘণ্টা আগে