শ্রদ্ধা-ভালোবাসায় শহিদ মিনারে মুস্তাফা মনোয়ারকে বিদায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শহিদ মিনারে পৌঁছানোর পর মুস্তাফা মনোয়ারের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান দেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বরেণ্য চিত্রশিল্পী, পাপেটচর্চার অন্যতম পথিকৃৎ ও ‘পাপেটম্যান’খ্যাত মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণ থেকে তার মরদেহ শহিদ মিনারে পৌঁছানোর পর শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সংস্কৃতিকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং অসংখ্য শুভানুধ্যায়ী ফুল দিয়ে এই গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শহিদ মিনারে পৌঁছানোর পর তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান দেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। শ্রদ্ধা নিবেদন করেন নাট্যকার রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী মনিরুজ্জামান, শারমিন এস মুরশীদ, কেরামত মাওলা, কাজী তামান্না ও গোলাম রাব্বানী।

ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও মুস্তাফা মনোয়ারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গোলাম মোস্তফা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, কর্মজীবী নারী, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এছাড়া নাট্য ও গণমাধ্যম-সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে প্রাচ্যনাট, বটতলা, দূরন্ত স্টেশন এবং বঙ্গরঙ্গ নাট্যদলও এই গুণী শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে মঙ্গলবার সকালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

পূর্বঘোষণা অনুযায়ী, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হয়। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে কিছু সময়ের জন্য মরদেহ নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সবশেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

৩ ঘণ্টা আগে

‘শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে’

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও সম্প্রতি কয়েকটি দেশীয় গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। তিনি বলেন, শুরুতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে।

৩ ঘণ্টা আগে

এআই ক্যামেরায় ১৫০০ মামলা, ৩৮ হাজার গাড়ির মালিককে সমন

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

শহিদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায়

মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।

৪ ঘণ্টা আগে