প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিজের তৈরি বিমান আকাশে উড়িয়ে সারা দেশে আলোচনায় আসা মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস মোল্লার পাশে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশে বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাসের সঙ্গে দেখা করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, ‘জুলহাসের নিজের তৈরি বিমান উড়ানোর ঘটনা তারেক রহমান অবগত হন। পরে তার একটি প্রতিনিধিদলসহ আমাকে খোঁজখবর নেওয়ার জন্য সরেজমিনে পাঠান। একজন নেতা দেশের প্রত্যন্ত অঞ্চলেরও খবর গুরুত্ব দিয়ে রাখেন। বিএনপির পক্ষ থেকে জুলহাসকে সার্বিক সহোযোগিতা আশ্বাস দিয়ে আগামী দিনে তার এমন উদ্ভাবনী কাজ চালিয়ে যাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।’
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলহাসের নিজে বিমান তৈরি করে আকাশে উড্ডয়নের বিষয় শুনেই আমাকে দ্রুত সরেজমিনে তার খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। তার অংশ হিসেবে একটি প্রতিনিধিদল নিয়ে জুলহাসের সার্বিক খোঁজখবর নিই। পাশাপাশি তারেক রহমানের শুভেচ্ছাসহ তার পাশে থাকার বিষয়টি অবগত করি।’
বিমান তৈরির কারিগর জুলহাস মোল্লা বলেন, ‘তারেক রহমানের মতো এত বড় মাপের একজন নেতা আমার খোঁজখবর নিয়েছেন। আমি এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। তার এ অনুপ্রেরণা আগামী দিনে আমার গবেষণা ও বিমান তৈরিতে আরো উৎসাহ জোগাবে। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, বিএনপি নেতা স্থাপত্য মনজুরুল মোর্শেদ ইমন, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন নাসির, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজসহ জেলা উপজেলা বিএনপির বিভিন্ন পর্য়ায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলহাস মোল্লা দীর্ঘ এক বছর চেষ্টা চালিয়ে নিজেই একটি বিমান তৈরি করেন। যা গতকাল মঙ্গলবার উপজেলার জাফরগঞ্জ যমুনা নদীর চরে আনুষ্ঠানিকভাবে নিজেই আকাশে উড্ডয়ন করেন। তার এ কৃর্তি দেখতে মানিকগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত লোক উপস্থিত ছিলেন।
তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। অর্থনৈতিক সংকটে পড়তে লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। পরে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন।

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
৯ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
১০ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১০ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে