প্রতিবেদক, রাজনীতি ডটকম

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে শনিবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। মুসলমানরা মহান আল্লাহর রহমত লাভের আশায় নফল নামাজ ও জিকির-আজগারের মাধ্যমে রাতটি কাটান। মসজিদে-মসজিদে ও বাসায় ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন নারী-পুরুষরা।
মাহফিলের আয়োজন করা হয় মসজিদগুলোতে। অভিভাবকদের সঙ্গে শিশুরাও নামাজে অংশ নেয়। রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কুরআন নাজিল হয়। ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে অনেক আলেম মনে করেন। এ কারণে ২৬ রমজানের দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হয়ে আসছে।
শবেকদর ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে ‘পবিত্র শবেকদরের ফজিলত ও তাৎপর্য’ বিশ্লেষণ করা হয়।
আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত এবং ‘কদর’ শব্দের অর্থ মর্যাদা। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি পুণ্যের।

২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১২ ঘণ্টা আগে
শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১২ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১৩ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১৪ ঘণ্টা আগে