প্রথমবারের মতো ক্লিনিক্যাল ট্রাালে ইবোলা টিকা

ডেস্ক, রাজনীতি ডটকম
পূর্ব কঙ্গোর বেনি শহরে ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ৮৫ বছর বয়সী বৃদ্ধার বাড়িতে প্রবেশ করার পর তার এক সহকর্মীকে জীবাণুমুক্ত করছেন স্বাস্থ্যকর্মী কাভোতা মুগিশা রবার্ট। ছবি: সংগৃহীত

আফ্রিকায় তাণ্ডব ছড়ানো ইবোলা ভাইরাস মোকাবিলায় প্রথমবারের মতো একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। বুন্দিবুগিও ভ্যারিয়েন্টের ইবোলার প্রাদুর্ভাব ঠেকাতে এ টিকা তৈরি করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ক্লিনিক্যাল ট্রায়ালও সেখানেই শুরু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বিডি-ইবোভ নামে ফেজ-১ পর্যায়ের এ গবেষণায় অক্সফোর্ডে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৫০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর পরিচালনা করা হবে। এতে চ্যাডক্স১ বিডিবিভি নামের টিকার নিরাপত্তা ও রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির সক্ষমতা মূল্যায়ন করা হবে। বর্তমানে অংশগ্রহণকারী নিবন্ধন চলছে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর টিকা প্রয়োগ শুরু হবে।

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

আফ্রিকা সিডিসির মহাপরিচালক ড. জ্যাঁ কাসেয়া এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ের এ পরীক্ষা চলমান প্রাদুর্ভাবে আক্রান্ত মানুষকে তাৎক্ষণিকভাবে সহায়তা করতে না পারলেও বর্তমান ও ভবিষ্যতের ইবোলা মহামারির জন্য কার্যকর টিকা উন্নয়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ ও প্যানডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট এ টিকা তৈরি করেছে। ভারতের সিরাম ইনস্টিটিউট (এসআইআই) মাত্র দুই সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক এই টিকার প্রায় ৬ লাখ ২০ হাজার ডোজ উৎপাদন ও মজুত করেছে। এর মধ্যে ৪ হাজার ডোজ ফেজ-১ ট্রায়ালের জন্য সরবরাহ করা হয়েছে।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, এতে একই চ্যাডক্স১ ভাইরাল ভেক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা তৈরিতেও ব্যবহৃত হয়েছিল। কোভিডের ওই টিকাও উৎপাদন করেছিল ভারতের সিরাম ইনস্টিটিউট।

প্রকল্পটি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) ৮৬ লাখ মার্কিন ডলার অনুদানে পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে উগান্ডাতেও অতিরিক্ত ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি চলছে।

টিকাটি নিরাপদ প্রমাণিত হলে এবং শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হলে সিইপিআই আরও বড় পরিসরে শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে সহায়তা করবে। এসব তথ্যের ভিত্তিতে টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন বা পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

৪ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

৪ ঘণ্টা আগে

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৫ ঘণ্টা আগে

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

৫ ঘণ্টা আগে