বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সালের প্রথম মাস মুহাররমের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার (২৭ জুন) থেকে মুহাররম মাস তথা নতুন হিজরি সালের যাত্রা শুরু হবে। একই হিসাবে ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালন করা হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ১৪৪৭ হিজরি সালের মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, সব বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মুহাররম মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়। ফলে শুক্রবার থেকে মুহাররম মাস গণনা শুরু ও ৬ জুলাই আশুরা পালন করা হবে।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো নূর-ই-আলম, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেনদহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।















-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

