হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১ হাজার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু। এর মধ্যে ১২২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম শনাক্ত হয়ে ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেটের।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭১ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৫ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৩ হাজার ২৪৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৩ হাজার ৭৩৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ২৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯২ হাজার ৩৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯০০ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে হামে এমন ব্যাপক সংক্রমণ ও মৃত্যুর ঘটনা আগে দেখা যায়নি। গত আড়াই দশকে কখনো হামের রোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায়নি। এর আগে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছিল ২০০৫ সালে, ২৫ হাজার ৯৩৪ জন।

এরপর দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। ২০২৫ সালে মাত্র ১৩২ জনের হাম শনাক্ত হয়েছিল। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭ জন। ওই সময়ে হামে মৃত্যুর কোনো ঘটনা ছিল না।

চলতি বছরের জানুয়ারি থেকে দেশে হামের প্রকোপ বাড়তে শুরু করে। টিকাদান কার্যক্রমে ঘাটতিকে বর্তমান প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস গত ২০ মে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, টিকার সম্ভাব্য সংকট নিয়ে সংস্থাটি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার সতর্ক করেছিল। সময়মতো টিকা না আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানিয়েছিল ইউনিসেফ।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

২ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

৪ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

৪ ঘণ্টা আগে

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৫ ঘণ্টা আগে